সৈয়দপুর রেলওয়ে কারখানার সক্ষমতা বাড়াতে সংস্কারের উদ্যোগ
দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সংযোজনে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডির কাজ শুরু হয়েছে।